1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

  • সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত চৌগাছা কামিল মাদ্রাসা মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রায় ২৩০ জন রুকন অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন। এছাড়া সাবেক উপজেলা আমীর হাফেজ আমিন উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক,

পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, পাশাপোল ইউনিয়ন আমীর মাস্টার কবির উদ্দিন, ফুলসারা ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রাহিদুল ইসলাম খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তুহিনুর রহমান, শুরা সদস্য মাওলানা শামসুর রহমান, আব্দুল লতিফসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একজন রুকনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেকে আদর্শ চরিত্রে গড়ে তোলা এবং ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করা। তারা সততা, শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগের মানসিকতা ধারণ করে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

সম্মেলনে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার এবং দেশ ও জাতির কল্যাণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান বক্তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews