1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর মনিরামপুরে ভ্যানচালককে ভয় দেখিয়ে ছিনতাই, তিনজনের দুই বছর করে কারাদণ্ড

  • সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মনিরামপুরে এক ভ্যানচালকের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের মামলায় তিনজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন অভয়নগর উপজেলার কোটা গ্রামের ইয়াসিন বিশ্বাস জুয়েল ও জাকারিয়া বিশ্বাস এবং মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের রায়হান উদ্দিন মোল্যা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে ভ্যানচালক জিল্লুর রহমানকে ভাড়া করে ভবদহ এলাকার দিকে নিয়ে গিয়ে হাসুয়া দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ২৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইয়াসিন, জাকারিয়া ও রায়হানকে আটক করে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ইয়াসিন বিশ্বাস জুয়েল ও জাকারিয়া বিশ্বাস বর্তমানে পলাতক রয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews