যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ফাতেমা বর্ণা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে,
গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে অভয়নগর উপজেলার সরদার মিল সংলগ্ন মালোপাড়া এলাকার বাসিন্দা ফাতেমা বর্ণা গোসলের উদ্দেশ্যে ভৈরব নদীতে নামেন।
এ সময় প্রবল স্রোতের কারণে তিনি তলিয়ে যান। স্থানীয় লোকজন ও ডুবুরিরা তাকে উদ্ধারে অভিযান চালালেও সেদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট মসরহাটি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা বর্ণা বিজিবি সদস্য হাবিবুর রহমানের মেয়ে। এ ঘটনায় অভয়নগর থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Reply