যশোর সদরে ছাতিয়ানতলা মল্লিকপাড়ার ননীফল নার্সারির মালিক খন্দকার কবীরের বাড়িতে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি মামলার আসামি রবিউল তালুকদারকে আটক করেছে র্যাব। শনিবার (১৮ জুলাই) রাতে র্যাব যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে ।
আটক রবিউল ইসলাম গোপালগঞ্জের কোটালীপাড়ার ভুতুড়িয়া গ্রামের ফায়েক তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স।
র্যাব সূত্রে জানা গেছে,আসামি রবিউলের এক প্রতিবেশী দীর্ঘ বছর ধরে প্রবাসে আছেন। এই সুযোগে প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত ও আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন রবিউল। প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি ও গোপন ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছিলো।
গত ২৮
জুন দুপুরে আসামি রবিউল ওই নারীর কিছু ব্যক্তিগত ছবি তার স্বামীর কাছে পাঠিয়ে দে ৩০ হাজার টাকা চাবি দাবি করে। টাকা না দিলে সেগুলো ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২ জুলাই ওই নারী রবিউল তালুকদারকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি রবিউল ইসলামের অবস্থান শনাক্ত করে ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে র্যাব যশোর চুড়ামনকাটির ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় ননিফল কবিরাজ হিসেবে পরিচিত কবিরের বাড়িতে অভিযান চালিয়ে রবিউলকে আটক করে। আটক রবিউলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply