যশোরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াছিন আলী আর আমাদের মাঝে নেই। তিনি আজ রবিবার বেলা ১টা ৪৫ মিনিটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ শেষে আজই তাঁর নিজ গ্রাম সদুল্যাপুর এর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মোঃ ইয়াছিন আলী স্যার ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, সহজ-সরল এবং সদালাপী একজন মানুষ। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর আন্তরিকতা, মানবিকতা এবং নিষ্ঠা সহকর্মী ও শিক্ষার্থীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমীন।



Leave a Reply