1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর জার্সি উন্মোচন ও ফিক্সচার ঘোষণা

  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

​ কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিকরগাছায় অনুষ্ঠিত হল ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর অফিসিয়াল জার্সি উন্মোচন ও খেলার ফিক্সচার ঘোষণার শুভ উদ্বোধন । ১৯ জুলাই বিকাল ৪টায় স্থানীয় ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে ডায়মন্ড প্লাজা হলরুমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

​খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে একটি সুস্থ-সবল ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে এবারের টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের জার্সি ও ফিক্সচার উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি (এমপি),বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি, ঝিকরগাছা উপজেলা বিএনপি।

​প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম হাতিয়ার। যুবসমাজকে মাদকের করাল গ্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন পর্ব। প্রধান অতিথি ও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের রঙিন ও আকর্ষণীয় জার্সিগুলো দর্শকদের সামনে তুলে ধরেন।

একই সাথে টুর্নামেন্টের অফিশিয়াল ফিক্সচার বা খেলার সময়সূচী ঘোষণা করা হয়। ফিক্সচার প্রকাশের পর থেকেই দলগুলোর সমর্থক এবং স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​ঝিকরগাছা স্পোর্টস ক্লাব-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের সাবেক ফুটবলার মুন্না, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা,

গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদার হোসেন সহ ১১ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ ,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা এ টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করার জন্য ঝিকরগাছাবাসী ও ক্রীড়ামোদী সকল দর্শকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই জমকালো উদ্বোধনী ম্যাচের মাধ্যমে মাঠের মূল লড়াই শুরু হবে। এবারের টুর্নামেন্টে উপজেলার সেরা দলগুলো অংশ নিচ্ছে, যার ফলে প্রতিটি ম্যাচই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে বলে আশা করা যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews