যশোরের ঝিকরগাছা উপজেলার মিছরিদ্বারা মাগুরা গ্রামে কীটনাশক পান করার পর চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি বাড়ির পাশের একটি মেহগনি বাগানে কীটনাশক পান করেন। পরে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এলে স্বজনরা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত হাফিজুর রহমান উপজেলার মিছরিদ্বারা মাগুরা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply