1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নওয়াপাড়ায় হামলায় পৌর যুবদল আহ্বায়ক আতা-সহ আহত ৩

  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পূর্ব বিরোধ ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা-সহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার একটি ব্যবসায়িক অফিসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা (৪০), রাজু (৩৫) এবং উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম (৪১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ ও মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একদল ব্যক্তি দেশীয় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, রুহুল আমিন, কালা মানিক, ইউসুফ আলী, মানুসহ ১০-১২ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। হামলার পর তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

হামলায় আতাউর রহমান আতার বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। রাজুর পায়ে কোপ লাগে এবং সাইফুল ইসলাম লাঠিপেটা ও কিল-ঘুষিতে আহত হন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে হামলার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews