1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আলী হোসেন মনির স্মরণে যশোরে নাগরিক শোকসভা

  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মুক্তিযুদ্ধকালীন যশোর জেলা বিএলএফ প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণে শনিবার (১৮ জুলাই) বিকেলে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
শোকসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল লতিফ। প্রধান অতিথি ছিলেন নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোজাহেরুল ইসলাম মন্টু, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবেশউদ্দিন, কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম,

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপংকর দাশ রতন, জয়তী সোসাইটির সভাপতি অর্চনা বিশ্বাস, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি জিল্লুর রহমান ভিটু, নাগরিক শোকসভা কমিটির সম্পাদক হারুন অর রশীদ এবং মরহুম আলী হোসেন মনির কন্যা ফারজানা আলী।

বক্তারা বলেন, আলী হোসেন মনি মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবন ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকার বিভিন্ন দিক স্মরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews