প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে যশোর জিলা স্কুলের শিক্ষার্থী তালহা জামান বুখারী। এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
যশোর শহরের রেলগেট এলাকার বাসিন্দা তালহা জামান বুখারী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত। তার এ অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করছেন শিক্ষক ও স্বজনরা।
বুখারী জানায়, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে এবং একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন। এ লক্ষ্য অর্জনে সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
বুখারীর বাবা, সফল ব্যবসায়ী সাইদুজ্জামান শহিদ বলেন, ছোটবেলা থেকেই বুখারীর পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ। আমরা সবসময় তাকে উৎসাহ দিয়ে আসছি। সে যেন সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে একজন আদর্শ ও সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চাই।
পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তালহা জামান বুখারী তার মেধা ও পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply