বাংলাদেশ ছাত্রমৈত্রী যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখার সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিন্টু (৫৭) আর নেই। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পৌনে ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মাহফুজুর রহমান মিন্টু মৃত্যুকালে স্ত্রী, সন্তান, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা যশোর সরকারি এমএম কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় । পরে শহরের খোলাডাঙ্গা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাহফুজুর রহমান মিন্টু ছাত্রজীবনে যশোর সরকারি এমএম কলেজে অধ্যয়নকালে ১৯৮৮-৮৯ সালে ছাত্রমৈত্রীর কলেজ শাখার সভাপতি এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং কলেজ ক্যাম্পাসে একজন পরিচিত ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
মাহফুজুর রহমান মিন্টু যশোর শহরের খড়কি এলাকার প্রয়াত অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সন্তান। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply