যশোরের মণিরামপুর উপজেলায় বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সজল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন
সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানার এসআই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সজল হোসেন যশোর সদর উপজেলার রমনগর এলাকার বজলুর রহমানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply