যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের রামদার আঘাতে ফিরোজ (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ফিরোজ বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের জেরে ফিরোজের আপন ছোট ভাই মনির আহমেদ (৪৮) ধারালো রামদা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

Leave a Reply