যশোর শহরের শংকরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন নারী আহত হয়েছেন।
আহতরা হলেন জাহানারা বেগম (৫৫),
আতর আলীর স্ত্রী, রেশমা (৪০), শফিকের স্ত্রী এবং রোকেয়া (৪৫), সিরাজুলের স্ত্রী। তাদের সবার বাড়ি শংকরপুরের ৭ নম্বর ওয়ার্ডে।
জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিন নারী আহত হন। পরে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।

Leave a Reply