1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বিধবা পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়ির প্রতারণার অভিযোগ, বসতভিটা ও সম্পত্তি আত্মসাতের দাবি

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক বৃদ্ধা নারী তার মৃত ছেলের স্ত্রী তথা সাবেক পুত্রবধূর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বসতবাড়ি ও সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় তিনি বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

থানায় দায়ের করা অভিযোগে সিলুমপুর গ্রামের বাসিন্দা সরভানু (৭৫), স্বামী মরহুম মো. রজব আলী মোল্যা উল্লেখ করেন, প্রায় এক বছর আগে তার একমাত্র ছেলে মারা যান।

ছেলের মৃত্যুর পর তার পুত্রবধূ লাভলী খাতুন (৪০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ২ লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে তিনি সরল বিশ্বাসে বসতবাড়িসহ তার সম্পত্তি লাভলী খাতুনের নামে রেজিস্ট্রি করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার পর লাভলী খাতুন মৃত ছেলের চাকরির পেনশনের অর্থ গ্রহণ করেন এবং পরে মো. জাকির হোসেন নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন। বৃদ্ধা দাবি করেন, তার সরলতার সুযোগ নিয়ে কৌশলে সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনার সাক্ষী হিসেবে অভিযোগে মতিয়ার রহমান (৬০), পিতা মৃত এলাহি মোল্যা, গ্রাম সিলুমপুর এবং নাজমুল হোসেন (৪০), পিতা বাক্কার, গ্রাম পাকুরিয়াপাড়া, থানার বাঘারপাড়া, জেলা যশোরের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া স্থানীয় আরও অনেক ব্যক্তি বিষয়টি জানেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

বৃদ্ধা জানান, বিষয়টি নিয়ে প্রথমে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা-পরামর্শ করেন। পরে কোনো সমাধান না হওয়ায় তিনি বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্ত লাভলী খাতুনের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অভিযোগকারী আশা প্রকাশ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews