শহরের হাজী মোহাম্মদ মহসীন রোডের লিবার্টি সু-শোরুম দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। অজ্ঞাতনামা চোরেরা শোরুমের জানালার গ্রীল কেটে ভিতরে ঢুকে সিন্দুক ও ক্যাশ কাউন্টার থেকে নগদ সাত লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
মামলাটি করেন, যশোর লিবাটিৃ সু-শোরুমের ম্যানেজার হাজী মোহাম্মদ মহসীন রোডের বাসিন্দা ডাঃ সুকুমার মজুমদার প্রবীর কুমার মজুমদার।
মামলায় তিনি উল্লেখ করেন,বুধবার রাত ১৫ জুলাই ১০ টার সময় উক্ত শোরুমে সারাদিনের বেচাকেনা করার পর বিক্রিত ৭লাখ ৩ হাজার ২শ’ ৭৫ টাকা শোরুমের সিন্দুকে রেখে যে যার বাড়িতে চলে যায়।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে শোরুম খুলে দেখেন শোরুমের ক্যাশ কাউন্টার ও সিন্দুকের তালা ভাঙ্গা তার মধ্যে থাকা উল্লেখিত টাকা নেই। সংঘবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে গেছে।

Leave a Reply