1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক হামলায় আহত ২

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি হামলার ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাতের এসব ঘটনায় আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন, অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়,বুধবার রাত সাড়ে আটটার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় ইমন হোসেন (২৮) নামে এক যুবক আহত হন।

তিনি ওই এলাকার মঞ্জিল হকের ছেলে। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে তার ছোট ভাই রিমন (২৩) বাঁশ দিয়ে তাকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে যশোর শহরের দাঁড়াটানা মোড় এলাকায় তহিদুর রহমান বাঁধন (১৮) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি কোতোয়ালি থানার কদমতলা পুলিশ লাইন শিশু একাডেমির সামনে এলাকার রবিউল ইসলামের ছেলে।

অভিযোগ অনুযায়ী দড়াটানা মোড়ে পৌঁছালে মুহিন (১৮), চয়ন (১৮) ও জুবায়ের (১৬) নামে তিন যুবক তার পথরোধ করে হামলা চালায়। এ সময় চাকুর বাট দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং কিল-ঘুষি মেরে আহত করা হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews