1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দ্রুত বিচার দাবিতে যশোরে শহীদ সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবির মধ্য দিয়ে যশোরের অকুতোভয় সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহীদ শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রেসক্লাব যশোরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, কবরে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দিনটি পালন করে।

সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। পরে একটি শোক র‌্যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে গিয়ে শহীদ শামছুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার বিচার দীর্ঘ ২১ বছর ধরে ঝুলে রয়েছে। বারবার দাবি জানানো হলেও এখনো এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। দীর্ঘসূত্রতায় সাংবাদিক সমাজ ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, ২০০০ সালের ১৬ জুলাই রাতে যশোরে দৈনিক জনকণ্ঠ কার্যালয়ে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন শামছুর রহমান। বর্তমানে আইনি জটিলতার কারণে মামলাটির বিচার কার্যক্রম উচ্চ আদালতে আটকে রয়েছে। এই বিচার বিলম্বের পেছনে রাষ্ট্রের সদিচ্ছার অভাব রয়েছে বলেও তারা মন্তব্য করেন।

প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,

সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সভাপতি মনোতোষ বসু, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুনুর রশিদসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews