যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,
উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মুরাদুন্নবি মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও যশোর – ২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন,
উপজেলা ইনস্ট্রাক্টর শিউলী খাতুন, উপজেলা পল্লী বিদুৎ সমিতির ডিজি এম গোলাম কাদির,প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা পরিষদের একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান। পরে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

Leave a Reply