1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় ১৭ শতাধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎসাহিত করতে যশোরের বাঘারপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-০২/২০২৫-২৬ মৌসুমে কৃষকদের মাঝে লেবুর চারা,

গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং শীতকালীন পেঁয়াজ (কন্দ) উৎপাদনের জন্য সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভূপালী সরকার বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের নানা ধরনের প্রণোদনা দিয়ে আসছে।

আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। কৃষকদের এই সহায়তা শুধু তাদের আয় বাড়াবে না, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাপ্ত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে কৃষকদের সর্বোচ্চ সুফল অর্জনের আহ্বান জানাই।সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেন,

কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা। তিনি কৃষকদের নিয়মিত কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার প্রায় ১ হাজার ৭শ জন কৃষকের মাঝে লেবুর চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, শীতকালীন পেঁয়াজ (কন্দ) উৎপাদনের জন্য সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews