এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে বুধবার ১৫ জুলাই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র (১৭৫),হিসাব বিজ্ঞান ২য় পত্র (২৫৪) ও যুক্তিবিদ্যা ২য় পত্র (১২২) বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে যশোর কেন্দ্র নং ৩০২ এ একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তিন বিষয় পরীক্ষায় ৩৭৬৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩৬৪৩৪। অনুপস্থিত হন ১২৩৫জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরো জানান,খুলনা বিভাগের বুধবারের পরীক্ষায় ২৪০ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় খুলনা জেলায় অংশ নেন ৯৮৫৭জন অনুপস্থিত ৩০৯জন,বাগেরহাট জেলায় ২৫৯৮জন অংশ নিলেও অনুপস্থিত ১০৫জন,সাতক্ষীরা জেলায় ৩১৭৭ পরীক্ষার্থী অংশ নিলেও অনুপস্থিত ১৩৪জন,
কুষ্টিয়া জেলায় অংশ নেন ৫৩০৯,অনুপস্থিত ১৬৭জন,চুয়াডাঙ্গা জেলায় ১৮৩৮,অনুপস্থিত ৯১জন,মেহেরপুর জেলায় ১০৬৭,অনুপস্থি ২৫জন, যশোর জেলায় ৬৩০৮,
অনুপস্থিত ১৬২জন ও বহিস্কার ১জন,নড়াইর জেলায় ৯৭০,অনুপস্থিত ৪৭জন,ঝিনাইদহ জেলায় ৩১৫৯জন,অনুপস্থিত ১১০জন ও মাগুরা জেলায় ২১৫১জন অংশ নিলেও অনুপস্থিত ৮৫জন।

Leave a Reply