1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেজপাড়া পিয়ারী মোহন অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা এবং “মিথ্যা মামলা” দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন একই এলাকার আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন। তারা অভিযোগ করে বলেন,একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রেসক্লাবে যশোরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল মামুন।

তিনি জানান,অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের বড় মেয়ে মারিয়া মুনতাসারি বিদেশ থেকে দেশে ফিরে গত ২৯ জুন থেকে নিজের ফেসবুক আইডি এবং ‘আমরাই যশোর পরিবার’ নামে একটি ফেসবুক গ্রুপে তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ভাষায় বিভিন্ন পোস্ট, ছবি ও মন্তব্য প্রকাশ করে আসছেন।

তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে মারিয়া মুনতাসারির পরিবারের সঙ্গে আলোচনার জন্য গেলে তার পরিবারের লোকজন খারাপ আচারন করে। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সেখান থেকে চলে যেতে বলে। পরে সমস্যার কোনো সমাধান না হওয়ায় তারা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর প্রচারণা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদেও অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন বলেন, এসব ঘটনার কারণে এলাকায় তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তারা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা থেকে অব্যাহতি, হয়রানি বন্ধ এবং নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে আব্দুল মামুন, কাজী আশরাফুল ইসলাম সুমন এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews