মোঃ জাকির হোসেন,কেশবপুর(যশোর)ঃ কেশবপুরের বারুইহাটি গ্রামের চৌরাস্তা মোড়ে নিয়ম বহির্ভুত ভাবে গড়ে ওঠা রোমান ব্রিক্সস নামে একটি ইটভাটা তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক। এই ইটভাটার কারণে পার্শ¦বর্তি এলাকার পরিবেশ দুষিত হতে থাকে।
এলাকাবাসীর দাবী উপেক্ষা করে ভাটাটি চালু করে কাজ করছিলেন প্রায় ৭/৮বছর ধরে। তবে প্রশাসনের বিতর্কীত কর্মকান্ডের কারনে এলাকাবাসী ছিলেন ক্ষুব্ধ। কারন হিসবে এলাকার অনেকেই জানান ইতিপূর্বে কয়েকবার ভাটাটি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দিয়ে আসার কিছুদিন পর পূনরায় আবার ভাটাটি চালু করে। প্রশাসনের পক্ষ থেকে যে কারনে ভাটা বন্ধ হয়, সে বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত ভাটা চালু হবার বিষয়টি প্রশ্ন বিদ্ব হয়ে চলেছে এলাকাবাসীর মাঝে।
এলাকাবাসীর আবেদনের ফলে ইতিপূর্বে ও পরিবেশ অধিদপ্তর নিয়ম বহির্ভুত ভাবে গড়ে ওঠা রোমান ব্রিক্সের ইট পোড়ানো বন্ধ করে দেন। সর্বশেষ পরিবেশ অধিদপ্তর নিয়ম বহির্ভুত ভাবে গড়ে ওঠা রোমান ব্রিক্সটির অনেকাংশ ৪ জানুয়ারী দুপুরে বুলডোজার দিয়ে হাইকোটের নির্দেশে ভেঙ্গে দিয়েছেন যশোর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এর উপস্থিতিথে। এসময় সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের যশোরের উপপরিচালক সাঈদ আনোয়ার ও তার সাথে ছিলেন একদল পুলিশ।
এব্যাপাওে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের যশোরের উপপরিচালক সাঈদ আনোয়ার সাংবাদিকদেও জানান ইতিপূর্বেও এই ব্রিক্সটি হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দেয়া হলেও এবছর ওই নির্দেশ উপেক্ষাকরে ভাটার কার্য্যক্রম অব্যাহত ভাবে চালানোর কারনে এবার আংশিক ভেঙ্গে দেয়া হয়েছে।
বাকীটা আগামী ৬মাসের মসের মাধ্যে ভাটাটি সম্পূর্ন অপসারন করে নেবে বলে ভাটার মালিক আবু বক্কর সিদ্দিক লিখিত অঙ্গিকারনামা দিয়েছেন বলে ওই কর্মকর্তা জানান।

Leave a Reply