যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণাঞ্চলের দুটি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন মেধাবী শিক্ষার্থী এবছর বৃত্তি পেয়েছে। এর সুবাদে বিদ্যালয় দুটিতে চলছে উৎসবের আমেজ। মিষ্টিমুখ চলছে এদুটি বিদ্যালয়ে।
কৃতিত্ব অর্জনকারিদের অভিভাবকরা যেন মিষ্টি বিতরণের প্রতিযোগিতা করছে। সরেজমিনে গিয়ে কথা হয় এক কৃতি শিক্ষার্থীর অভিভাবকের সংগে তাকে খুব ব্যস্ত দেখছিলাম বলছিলাম ভাই খুব ব্যস্ত মনে হয় উত্তরে জানালেন পুতা ছেলেটা বৃত্তি পেয়েছে তাই কিছু মিষ্টি বিতরণ করব সেই জন্য বিশেষ ব্যস্ত আছি।
শিক্ষা প্রতিষ্ঠান দুটি উপজেলার জামদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি ভিটাবল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তেঘরী সরকারি প্রাথমিক থেকে একজন ট্যালেন্টফুল অপর জন সাধারণ গ্রেডে এবং ভিটাবল্যা প্রাথমিক বিদ্যালয় থেকে দুজনই সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে শিক্ষা প্রতিষ্ঠান দুটির সুনাম উজ্জ্বল রেখেছে।
এব্যাপারে কথা হয় ভিটাবল্যা স্কুলের প্রধান শিক্ষীকা জনাব মনিরা ম্যাডাম ও তাহার সহকারী শিক্ষক জনাব আলমগীর হোসেনের সংগে তিনারা বললেন আমরা যথাযত সাধ্যমত চেষ্টা করেছি এবং সুফলও পেয়েছি। অপরদিকে তেঘরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা সুলতা বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলাম বললেন এই সফলতা অব্যাহত রাখতে চান তিনারা।
আগামীতে আরও ভালো ফলাফল বয়ে আনুক একামনা তাদের। তেঘরী স্কুল থেকে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে মো. মমিন হোসেন সাহস। তার বাবা মো. শওকত হোসেন ফকির ছোট খাটো ব্যবসায়ি মা গৃহিনী। অত্যান্ত মেধাবী এই সাহস আগামীতে ভালো ফলাফল দেখাতে চায় এবং তার ইচ্ছা ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায়। অপরজন মো. রিয়াদুল ইসলাম আশরাফি সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।
সে ব্যাংকার হতে চায়। তার বাবা মো,. ফারহান উদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মা গৃহিনী। ভিটাবল্যা স্কুল থেকে দুজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে জাওয়াদ জারিফ, তার বাবা একজন স্কুল শিক্ষক মো. নূর জালাল মা গৃহিণী। জাওয়াদ জারিফ ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। অপরজন আয়শা সিদ্দীকা সে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তার বাবা বিজিবি সদস্য মো. নিছার আলী এবং মা ভিটাবল্যা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা.রোজিনা খাতুন।
আয়শা সিদ্দীকার ইচ্ছা ভবিষ্যতে সে বিসিএস ক্যাডার (শিক্ষা ) হতে চায়। চার মেধাবী শিক্ষার্থী উভই উপজেলার ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয় ভর্তি হয়েছে। এলাকার সুশীল চার মেধাবীর ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন এরা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। উপজেলার জামদিয়া ইউনিয়নে ১২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তেঘরী ও ভিটাবল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবছর মডেল হিসেবে দেখছে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কারন ইউনিয়নের ঘোড়ানাছ দোগাছি প্রাথমিক বিদ্যালয় বাদে আর কোন প্রাথমিক বিদ্যালয় এমন কৃতিত্ব দেখাতে পারেনি।

Leave a Reply