1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে  প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে নেতৃত্ব দেন যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাস।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন। এ সময় তারা “Our Future, Our Right” “We Will Stand and Fight” বন্যার পানিতে নয়, ন্যায্য পরিবেশে পরীক্ষা চাই এবং এক দফা, এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, ফাহিম হোসেন ও ইমতিয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ধোপড়াকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে তারা বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি জানান।

সমাবেশ থেকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews