1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডলারের দাম ১ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

ডলারের দাম ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে বিক্রি করা ডলার কিনতে এখন গুনতে হবে ১০০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল উল হক ডলারের দাম বাড়ানোর বিষয়টি বুধবার (৪ জানুয়ারি) নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটা একটি রুটিন ওয়ার্ক। বাজার সংগতিপূর্ণ করতে মাঝে মাঝে ডলারের দাম বাড়ানো হয়।

সরকারের জ্বালানি, খাদ্য, সার, কীটনাশক আমদানি করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে থেকে ডলার কেনা হয়। সে জন্য এ ডলারের ক্রেতা মূলত সরকার। এর বাইরে খাদ্যের মতো জরুরি কিছু পণ্য আমদানিতেও বেসরকারি ব্যাংক এ ডলার সংগ্রহ করে থাকে। রিজার্ভ থেকে এ ডলার বিক্রি হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে যায়। বেড়ে যায় আমদানি ব্যয়। ঘাটতি পড়ে ডলারের। এ পরিস্থিতিতে ডলার বিক্রি করে সংকট উত্তরণে উদ্যোগ নেয়। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে ডলারের দাম বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ধাপে ধাপে ডলারের মূল্য বৃদ্ধি করে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের এপ্রিলে ডলারের দাম ছিল ৮৬ টাকা। বাজারের সঙ্গে সংগতিপূর্ণ করতে বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে ডলারের মূল্য বৃদ্ধি করে। গত ডিসেম্বর মাসে ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা করা হয়। এক মাস পর আরও ১ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হলো। এর ফলে গত বছরের এপ্রিল থেকে ৯ মাসে ডলারের দাম বাড়লো ১৬ শতাংশ।

এর আগে রোববার ১ জানুয়ারি রফতানি আয়ের ডলারে এক টাকা বৃদ্ধি করে ১০২ টাকা করে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

এবিবি ও বাফেদার সিদ্ধান্তের পর রফতানি আয়ের ডলারের দাম দাঁড়ায় ১০২ টাকা। আর প্রবাসী আয়ের ডলারের দাম নির্ধাররিত আছে ১০৭ টাকা।

এবিবি ও বাফেদার সিদ্ধান্তের ফলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারে ৫০ পয়সা বৃদ্ধি পায়। আমদানি দায় পরিশোধে ডলারের দাম নির্ধারিত হয় প্রবাসী আয় ও রপ্তানি আয়ের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি ধরে। সে হিসাবে আমদানি দায় পরিশোধে ডলারের দাম দাঁড়ায় ১০৪ টাকা ৫০ পয়সা।

এদিকে রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে ক্রমেই রিজার্ভে চাপ বাড়ছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ বিলিয়ন ডলার। তবে ব্যবহার উপযোগী ডলার আরও ৮ বিলিয়ন কম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews