পূর্ব শত্রুতার কারনে টাকা দাবি করে নাজীম উদ্দীন (৭৪) ও ছেলে আলমগীর (৫০) লাঠি দিয়ে এলোপাতাড়ী মারপিট করায় গুরুতর আহত অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি সোমবার দুপুরে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে।আহতরা জানান, শ্যামলাগাছি গ্রামের মৃত বিশে মন্ডলের ছেলে নাজীম উদ্দীন ও তার ছেলে আলমগীরকে প্রতিবেশী আবুলের ছেলে আকাশ,
মন্টুর ছেলে জীবন ও লিটনের ছেলে নাইম নিজ বাড়িতে পূর্ব শত্রুতার কারনে টাকা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে লাঠিসোটা দিয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ী দিয়ে পিটিয়ে জখম করে।
আহতদের পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply