নাজমিন (৪০) নামে এক গৃহবধূকে তার স্বামী মারপিট করে জোরপূর্বক ঘুমের ট্যাবলেট খাইয়ে দেওয়ায় ছেলে তার মাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। গৃহবধু নাজমিন যশোরের মণিরামপুর উপজেলার রহিতা গ্রামের শেখ হাসমতের মেয়ে।
গৃহবধূর ছেলে হাসিব পুলিশকে জানায়,সোমবার ১৩ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯ টার সময় নাজমিনকে তার স্বামী যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে জাকারিয়া সরদার
মারপিটের এক পর্যায় জোর পূর্বক ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। ফলে নাজমিন অচেতন হয়ে পড়ে। ছেলে ও তার খালু গৃহবধূকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

Leave a Reply