1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা,থানায় জিডি

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে একটি প্রতারকচক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার ১৩ জুলাই আফিল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ফাহিম রহমান এ জিডি করেন। যার নম্বর ১১২৯।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “আফিল এ্যাগ্রো লিঃ” নামে একটি ভুয়া পেজ খুলে আফিল গ্রুপের নাম ও পরিচয় ব্যবহার করছে। ওই পেজের মাধ্যমে মুরগি ও হাঁসের বাচ্চা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে বিকাশ নম্বর ০১৬৩৫-৮৪২৬১৪ এর মাধ্যমে টাকা গ্রহণ করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, প্রতারকচক্রটি আফিল গ্রুপের নাম ব্যবহার করে ভুয়া ক্যাশ মেমো, অনলাইন যোগাযোগ ও বিভিন্ন তথ্য দিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আফিল গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক পেজটি তাদের কোনো অফিসিয়াল পেজ নয়।

প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক পেজের তথ্য,বিকাশ লেনদেনের স্ক্রিনশট, ভুয়া ক্যাশ মেমো, হোয়াটসঅ্যাপ কথোপকথনসহ বিভিন্ন প্রমাণাদি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারী ফাহিম রহমান বলেন, একটি অসাধুচক্র পরিকল্পিতভাবে আফিল গ্রুপের সুনাম নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে এ অভিযোগ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews