1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক তিন হামলার ঘটনা যুবক-স্কুলছাত্রসহ আহত ৩

  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের শহর, মণিরামপুর ও কেশবপুরে পৃথক তিনটি হামলার ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং একজন চিকিৎসাধীন রয়েছেন। এসব ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ ও হামলাকারীদের শনাক্তে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে যশোর শহরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের আসাদ গেটের সামনে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে নাঈমুল হাসান ওরফে চন্দন (২৭) নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি,

কিল-ঘুষি দিয়ে তাকে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

চিকিৎসক জানিয়েছেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকলেও তিনি আশঙ্কামুক্ত।
অন্যদিকে, মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামে খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে লাঠির আঘাতে ইমরান হোসেন (২৫) আহত হন।

পুলিশ জানায়, গ্রাম্য সালিশ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী জাকির হোসেনের সঙ্গে ফের কথা কাটাকাটির একপর্যায়ে লাঠির আঘাতে তিনি আহত হন। পরে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে, রোববার (১২ জুলাই) সকালে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট বাজার-গোলাঘাটা সড়কে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্র সিয়াম হাসান (১৪)-কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা মুখোশধারী চার দুর্বৃত্ত। সিয়ামের বাম হাতের বাহু, ডান হাতের কনুইয়ের নিচে ও ডান হাতের তালুতে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনায়ই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews