1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে কৃষক দল নেতাকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা দাবি

  • সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স :

বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীনকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

অভিযোগে বলা হয়েছে, শার্শা থানা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নের নেতৃত্বে কয়েকজন আওয়ামী লীগের ফ্যাসিস্টের লোকজন দিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়। এতে জসীম উদ্দীন শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের ভয়ে জসিম উদ্দিন প্রশাসনের আশ্রয় নিতে পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। একই সঙ্গে এ বিষয়ে যশোর জেলা ছাত্রদল ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপও কামনা করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শার্শা থানা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইলের অপরপ্রান্ত থেকে বলা হয় এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব না। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews