1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

কে এম  ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা  সাঈদ’র সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম জলাবদ্ধতা ও কৃষি এবং কৃষকের প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জলাবদ্ধ এলাকার ক্ষতিগ্রস্ত কোন পরিবার থাকলে তাদের জরুরী খাদ্য সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ সহ জলবদ্ধতা নিরসনে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ সবাইকে আশ্বস্ত করে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি ও পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে।

এক্ষেত্রে নির্দিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

তিনি গণমাধ্যম কর্মীদের পরিস্থিতি সম্পর্কে মাঠ পর্যায়ে তথ্যভিত্তিক রিপোর্ট প্রদানের সহায়তার আহ্বান জানিয়ে বলেন, সার্বিক পরিস্থিতিতে আমরা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসক ও স্থানীয় জনগণের সমন্বয়ে মনিটরিং কমিটি করে দিয়েছি।

 উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন জরুরী যে কোন প্রয়োজনে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবো ।

এসময় উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,শিমুলিয়া ইউপি প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান,

গদখালী ইউপি চেয়ারম্যান প্রিন্স  আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews