যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নারীর ব্যাগ কেটে নগদ ৭ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।
শনিবার ইসিজি কক্ষের সামনে ১৩১ নম্বর রুমের সামনে অপেক্ষার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের মোসাম্মৎ রাবেয়া বসরী জানান,
শাশুড়ির চিকিৎসার জন্য আনা টাকা অজ্ঞাত ব্যক্তি ব্যাগ কেটে নিয়ে যায়। পরে তিনি হাসপাতালের পুলিশ বক্সে অভিযোগ করেন। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা জোরদার,
কার্যকর সিসিটিভি স্থাপন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী ও তাঁর স্বজনরা।

Leave a Reply