1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভা

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) উদ্যোগে যশোর জেলায় কর্মরত সহযোগী সংস্থাগুলোর নির্বাহী প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সিবাসের নির্বাহী পরিচালক বন্ধু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল করিম, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম এলাহী, আব্দুস সাত্তার, লিপিকা দাশগুপ্তা ও মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফউদ্দিন।

সভায় জেলার বিভিন্ন সহযোগী সংস্থার নির্বাহী প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, অর্জন, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ, অর্থায়ন, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন,

মনিটরিং ব্যবস্থা এবং উপকারভোগীদের সেবা আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এনজিও কার্যক্রমকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করতে বিভিন্ন সুপারিশও উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে কাজ করা সহযোগী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা,

জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে এবং সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব নীতিগতভাবে বিবেচনার আশ্বাসও তিনি দেন। সভা শেষে অংশগ্রহণকারী নির্বাহীরা এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews