1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গতদের ত্রাণ দিলেন এমপি গোলাম রছুল

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি :

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া বুড়োর দোকান সংলগ্ন জলাবদ্ধ এলাকায় পানিতে নেমে দুর্গত মানুষের খোঁজ নিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর মো. গোলাম রছুল। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করেন।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি ইপিজেড সংলগ্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডুবে থাকা সড়ক অতিক্রম করে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি গোলাম রছুল বলেন, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করা হয়েছে এবং বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় সংগঠনের উদ্যোগে জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এলাকার জলাবদ্ধতার পেছনে মজুমদার অটো রাইস মিলের বর্জ্য নিষ্কাশনের অপরিকল্পিত ব্যবস্থা এবং ইপিজেড নির্মাণকালে পানি

নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়া অন্যতম কারণ। স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত দেন।

কয়েক ঘণ্টাব্যাপী পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা তাদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা এমপির কাছে তুলে ধরেন। এসময় তাকে কাছে পেয়ে অনেকেই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলা শূরা সদস্য মশিউর রহমান, অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা,

পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল, প্রেমবাগ ইউনিয়ন আমীর সুলাইমান কবীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews