1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় বিসিডিএস’র বার্ষিক মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি (বিসিডিএস) ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার আদ-দ্বীন রোডস্থ ডায়মন্ড প্লাজায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ আবু মুছা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিসিডিএস যশোর জেলা শাখার সভাপতি জনাব এ. এম. জামাল উদ্দিন বিলু।

বিসিডিএস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল মোমিন সুমনের সঞ্চালনায়,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এবং যশোর পবিস-১-এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম গোলাম কাদীর।

সভাপতির বক্তব্যে মোঃ আবু মুছা মিন্টু বলেন, বিসিডিএস শুধু একটি পেশাজীবী সংগঠন নয়, এটি সদস্যদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

তিনি বলেন, সংগঠনের প্রতিটি সদস্যের আন্তরিক অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বিসিডিএসকে আরও শক্তিশালী করবে। তিনি ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সততা বজায় রেখে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান এবং উপজেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান আলোচক এ. এম. জামাল উদ্দিন বিলু বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি কোনো একক ব্যক্তির মধ্যে নয়; বরং ঐক্য, শৃঙ্খলা, সততা এবং সদস্যদের পারস্পরিক আস্থার মধ্যেই নিহিত। তিনি বলেন, যশোর জেলা বিসিডিএস সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, নেতৃত্ব কোনো পদ নয়, নেতৃত্ব হলো দায়িত্ব। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিসিডিএস দেশের অন্যতম আদর্শ সংগঠনে পরিণত হবে।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি, আইন মেনে ব্যবসা পরিচালনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন উপজেলা ও থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। এ সময় যশোর জেলা শাখার সদস্য জনাব আজম সংগঠনের ঐক্য,

সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং বিসিডিএসকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক কার্যক্রম, সদস্য কল্যাণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে মিলনমেলায় যশোর জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে আগত বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে মতবিনিময়, সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews