যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শনিবার সকাল ৭ টায় লাউজানী আল- হেলাল কমপ্লেক্সে এ রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে রোকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর -৪ আসনের সংসদ ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান,
কর্মপরিষদ সদস্য গোলাম মস্তোফা,অধ্যাপক মিজানুর রহমান,মাওলানা ফখরুল ইসলাম, মো: আবিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, হা:রেজাউল ইসলাম,
অধ্যাপক আলমগীর কবির, কাজী আনোয়ার হোসেন, মাওলানা লুৎফর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি আবুজাফর সহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর ও সেক্রেটারি বৃন্দ।
অনুষ্ঠিত রোকন সম্মেলনে আগামী স্থানীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী কে বিজয়ী করা ও তৃনমূলে জনগণের হক আদায়ে সচেতন হওয়ার আহবানজানান জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল (এমপি)

Leave a Reply