1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইজিবাইকে ফেলে যাওয়া ব্যাগ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল হাসপাতাল পুলিশ

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে ইজিবাইকে ভুলবশত ফেলে যাওয়া নগদ টাকা, রুপার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি ভ্যানিটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্স।

জানা যায়, গত ৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের অনামিকা পাল (২৩) পুলেরহাট থেকে ইজিবাইকে দড়াটনায় যাওয়ার সময় ভুলক্রমে তার লাল রঙের ভ্যানিটি ব্যাগটি গাড়িতে ফেলে যান।

ব্যাগটিতে নগদ ৬ হাজার টাকা, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া রুপার আংটি, সিটি গোল্ডের কিছু গয়না, দুটি সিম কার্ড, দুটি মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী ছিল।

পরে মনিরামপুর উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের চন্দন (২২) ও তার সহযোগী ইমন (২১) ইজিবাইকে ব্যাগটি দেখতে পেয়ে সেটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুলিশ বক্সে জমা দেন। হাসপাতাল পুলিশ ব্যাগে থাকা কাগজপত্র যাচাই করে মালিকের সঙ্গে যোগাযোগ করে।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে অনামিকা পাল প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে হাসপাতাল পুলিশ তার হাতে ব্যাগটি ও ভেতরে থাকা সব মালামাল বুঝিয়ে দেয়।

এসময় দায়িত্ব থাকা হাসপাতাল পুলিশ বক্সের এ এস আই আঃ সালাম ও কনস্টেবল আজিজুল ইসলাম ফাহিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ওই নারীর হাতে খোয়া যাওয়া মালামাল গুলো বুঝে তুলে দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews