1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই, আতিকুর রহমান

  • শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। মানবসৃষ্ট বিভিন্ন মতবাদ অতীতে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান দিতে পারেনি। ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সর্বোত্তম পথ।

শুক্রবার (১০ জুলাই) যশোর জেলা পরিষদের বিডি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল মালেক খান।

আতিকুর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য শুধু একটি শ্রমিক সংগঠন হিসেবে কাজ করা নয়; বরং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখা। দেশের কৃষি, শিল্প, পরিবহন, বন্দর ও রপ্তানিসহ প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য হলেও তারা এখনও ন্যায্য মজুরি ও সম্মানজনক কর্মপরিবেশ থেকে বঞ্চিত।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের ন্যায্য মজুরি, মর্যাদা ও মানবিক আচরণের যে শিক্ষা দিয়েছেন, তা বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রমিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি নেতাকর্মীদের সততা, দক্ষতা ও আদর্শিক চেতনা নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবহন, বন্দর ও টার্মিনালসহ সব খাতে চাঁদাবাজি, জুলুম ও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পর প্রায় ৫৫ বছর পার হলেও কোনো সরকারই শ্রমিকদের ভাগ্যোন্নয়নে আন্তরিক উদ্যোগ নিতে পারেনি। সরকার পরিবর্তন হয়েছে, নীতি বদলেছে, কিন্তু শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি শ্রমজীবী মানুষের মাঝে ইসলামের ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি আদর্শ শ্রমিক সংগঠন গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে ট্রেডভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মশিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক,

সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা,

দপ্তর সম্পাদক নূর-ই আলী নুর আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান, সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি সাইফুর রহমান।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews