যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামে আদম ব্যবসায়ী আলমগীর ও তার সহযোগীদের হামলায় আক্তারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত আক্তারুল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আক্তারুলের অভিযোগ, ছেলেকে মালয়েশিয়ায় কাজের ভিসায় পাঠানোর কথা বলে ৪ লাখ টাকা নেওয়া হলেও পরে ভ্রমণ ভিসায় পাঠিয়ে প্রতারণা করা হয়।
এ নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ওসি মাসুম খান জানান, অভিযোগের তদন্ত চলছে, সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply