যশোরের বাঘারপাড়া উপজেলার ৭নং দরাজহাট ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত, উন্নত, নিরাপদ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন
করার আগ্রহ প্রকাশ করেছেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাচ হোসেন।
তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চান তিনি।
মোঃ এখলাচ হোসেন বলেন, পরিবর্তনের পথে আসুন আমরা সবাই মিলে একটি আধুনিক, সুশাসিত, উন্নত, নিরাপদ ও মানবিক ৭নং দরাজহাট ইউনিয়ন গড়ে তুলি। করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।
তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নয়নমুখী ও সেবামূলক ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।


Leave a Reply