যশোর-নড়াইল মহাসড়কের মধ্যবর্তী তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাসোহারা আদায়, হয়রানি ও মামলা বাণিজ্যের অভিযোগ তুলেছেন ইজিবাইক, আলমসাধু, নসিমন ও করিমন চালকরা। তাদের দাবি, নিয়মিত মাসোহারা না দিলে বিভিন্ন অজুহাতে যানবাহন আটক করে মামলা দেওয়া হয়।
পরে মামলা নিষ্পত্তির নামে চালকদের কাছ থেকে ২ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয় বলে অভিযোগ করেছেন তারা।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর প্রায় ২টার দিকে যশোরের চাড়াভিটা বাজারের খান সুপার মার্কেটের সামনে
এক আলমসাধু চালককে হাইওয়ে পুলিশ নাম হৃদয় ও অপর জন মেহেদী আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে ওই চালক অভিযোগ করেন,
তিনি নিয়মিত মাসোহারা দেন না বলেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হচ্ছে। এবিষয়ে পুলিশ অফিসার হৃদয় ও অপর জন মেহেদীর কাছে জানতে চাইলে কো একাধিক চালকের অভিযোগ, যারা নিয়মিত মাসোহারা দেন, তাদের যানবাহন সড়কে চলাচলের ক্ষেত্রে তেমন কোনো বাধার মুখে পড়ে না।
কিন্তু মাসোহারা না দেওয়া চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মামলা দেওয়া, গাড়ি আটক করা এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে তারা দাবি করেন।
চালকদের আরও অভিযোগ, আটক করা যানবাহন ফাঁড়িতে নেওয়ার সময় অনেক ক্ষেত্রে হাইওয়ে পুলিশের সদস্যদের মালবোঝাই গাড়ির ওপর বসে যেতে দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও পথচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মহাসড়কে চলাচলকারী ধীরগতির যানবাহনের চালকদের মধ্যে দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ শোনা যাচ্ছে। তবে অভিযোগের বিষয়ে ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এদিকে, চালকরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় মহলেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply