1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

  • বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি। বুধবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা মন্টু। জেলা কমিটির সদস্য মুহিবুল্লাহ মুহিবের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, আমিনুর রহমান হীরু, অ্যাডভোকেট আবুল হোসেন, রাশেদ খানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে অবস্থান নিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই দেশের ২৫০তম স্বাধীনতা দিবস জাতীয় সংসদ প্রাঙ্গণে উদযাপন মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি অসম্মান এবং জাতীয় মর্যাদার পরিপন্থী।

সমাবেশে বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র স্বাধীন বাংলাদেশের নয়,

বরং পাকিস্তানের পরীক্ষিত বন্ধু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে গিয়ে শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews