1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংবাদ প্রকাশের পর প্রগতি স্কুল কর্তৃপক্ষ ‘ড্রিম টাচ’ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

  • বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের নীলগঞ্জে প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর অবশেষে ব্যবস্থা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মাসুদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই প্রধান শিক্ষক রমাকান্ত বিশ্বাস স্বাক্ষরিত স্মারক নং-২৩/২৬-এর এক চিঠিতে মাসুদুর রহমানকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় এবং ৩০ জুন যশোর থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যমে ‘ড্রিম টাচ একাডেমি’ নামে একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযোগগুলো সরকার প্রণীত কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২-এর ৩, ৪, ৫ ও ৯ নম্বর ধারার পরিপন্থী। এ অবস্থায় নীতিমালার ১৪(ক) ও ১৪(খ) ধারা অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
এর আগে প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয়,

এমপিওভুক্ত শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানোর নিষেধাজ্ঞা থাকলেও মাসুদুর রহমানের নেতৃত্বে নীলগঞ্জ ব্রিজসংলগ্ন একটি তিনতলা ভবনে দীর্ঘদিন ধরে ‘ড্রিম টাচ একাডেমি’ পরিচালিত হচ্ছে। সেখানে শিক্ষার্থী ভর্তিতে চাপ প্রয়োগ, পরীক্ষার আগে সাজেশনের নামে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ,

কোচিংয়ে ভর্তি না হলে ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো এবং এক ম্যাজিস্ট্রেটের ভাগ্নিকে কোচিংয়ে ভর্তির জন্য চাপ প্রয়োগের অভিযোগও উঠে আসে। এছাড়া ওই কোচিং সেন্টারে প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম,তাপস কুমার ঘোষ ও আশরাফ হোসেন পাঠদান করেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমাকান্ত বিশ্বাস বলেন, “মাসুদুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষকদের একাধিকবার কোচিং পরিচালনা না করার নির্দেশ দিয়েছি। কিন্তু তারা তা মানেননি। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর বিষয়টিও লোকমুখে শুনেছি।

তবে অভিযোগ প্রকাশের প্রায় আড়াই মাস পর কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews