1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের এক ব্যবসায়ীর কাছে প্রতারণা মূলক টাকা আত্মসাতের অভিযোগে তিন প্রতারক গ্রেফতার

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

 

ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতকারী ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (পিবিআই) যশোরের একটি টিম। এসময় আত্মসাতকৃত আলামত উদ্ধার করা হয়েছে।

প্রতারকদ্বয়রা হচ্ছে, খুলনা জেলার ফুলতলা থানার বরনপাড়া,পূর্বপাড়া,দামোদর ইউপি’র দাউদ সরদারের ছেলে মনিরুল ইসলাম,একই গ্রামের আব্দুল গফুর মোল্যার ছেলে হাফিজুর রহমান মোল্যা ও একই উপজেলার বরনপাড়া,এসসিএসকে গেইট নং ০১ এর হায়দার আলীর ছেলে ইমতিয়াল আহমেদ ওরফে সুজা।

পিবিআই সূত্রে জানাগেছে, যশোর সদর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইকবাল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তার যশোর শহরে তার ফটোকপি মেশিনের দোকান আছে এবং সে ফটোকাপি মেশিন মেরামতের কাজও করে। মাস কয়েক পূর্বে ইকবাল হোসেন ব্যবসার কাজে খুলনা শহরে যান এবং সেখানে মনিরুল ইসলাম,হাফিজুর রহমান,ইমতিয়াল আহম্মেদ ওরফে সুজা এর সাথে পরিচয় হয়।

প্রতারকদ্বয় ইকবাল হোসেনের কাছে নিজেদের ফটোকপি সরবরাহকারী হিসেবে পরিচয় দেয় এবং পরবর্তীতে ইকবাল হোসেনের নিকট হতে প্রতারণার মাধ্যমে ২লাখ টাকা আত্মসাত করে। এঘটনার পর পিবিআই প্রতারক মনিরুল ইসলাম, হাফিজুর রহমান ও ইমতিয়াল আহম্মেদ ওরফে সুজাকে গ্রেফতার করে আত্মসাতকৃত কিছু পরিমান আলামত উদ্ধার করে।

পিবিআই আরো জানান,ইকবাল হোসেন ব্যবসায়ী প্রয়োজনে খুলনা শহরে গেলে উক্ত তিনজন নিজেদের ফটোকপি মেশিনের পার্টস সরবরাহকারী হিসেবে পরিচয় দেয় এবং মনিরুল ইসলাম তার মোবাইল ফোন দিয়ে ইকবাল হোসেনের মোবাইল ফোনে ফোন করে কতা বলতে থাকে এবংতার কোন মালামাল প্রয়োজন হলে তাকে জানাতে বলে।

এমন কথা শোনার পর ইকবাল হোসেন গত বছর ২ ডিসেম্বর প্রতারক মনিরুল ইসলামকে ফোন করে ফটোকপি মেশিনের মেমোরি কার্ড এবং থার্মোষ্টার অর্ডার করে। মনিরুল ইসলাম ও হাফিজুর রহমান ইকবাল হোসেনকে উক্ত অর্ডারকৃত মালামাল যথাযথভাবে সরবরাহ করে এবং ইকবাল হোসেনকে উক্ত মালামালের মূল্য নগদ ১ হাজার টাকা এবং তাদের রকেটে ৯শ’ টাকা প্রেরণ করে।

এরপর উক্ত প্রতারক মনিরুল ইসলাম ও হাফিজুর রহমান ইকবাল হোসেনের সাথে নিয়মিাাত যোগাযোগ করতো। এর মাঝে ইকবাল হোসেনের দোকানের জন্য মনিরুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে ইকবাল কল করে ফটোকপি মেশিনের মাদারবোর্ড,পাওয়ার বোর্ডসহ আরো কিছু মালামালের দরদাম জেনে ৫০ হাজার টাকার মালামালের অর্ডার করে।

অর্ডার করার পর গত বছরের ২২ ডিসেম্বর সকাল ১০ টার সাময় মোটর সাইকেল যোগে মনিরুল ইসলাম,হাফিজুর রহমান এবং ইমতিয়াল আহম্মেদ ওরফে সুজা যশোর শহরের পুলিশ লাইন রোডস্থ কদমতলা এলাকায় ইকবাল হোসেনের বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠান মোহনা টাইপ রাইটার সার্ভিসে আসে।

তারা ইকবাল হোসেনের সাথে কথা বার্তা বলার এক পর্যায় ব্যবসায়িক প্রয়োজনে তাদের ২লাখ টাকা জরুরী প্রয়োজন বলে জানিয়ে অর্ডারকৃত মালামালের মূল্য হিসেবে ৫০ হাজার টাকাসহ পরবর্তীতে মালামাল দিয়ে পরিশোধ করার কথা বলে নগদ ২লাখ টাকা নিয়ে যায়। টাকা নিয়ে যাওয়ার সময় প্রতারকদ্বয় বলে ওই দিন সন্ধ্যার মধ্যে অর্ডারকৃত মালামাল ইকবাল হোসেনের দোকানে পৌছে যাবে বলে চলে যায়।

এরপর ইকবাল হোসেন সময় মতো মালামাল না পেয়ে মনিরুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পান। ইকবাল হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালি থানায় চলতি বছরের ১৯ মে একটি প্রতারণা মামলা করেন। উক্ত মামলায় পিবিআই যশোর তদন্ত শুরু করে উল্লেখিত আসামীদের গ্রেফতারে অভিযান চালায়।

রোববার দিবাগত গভীর রাত সোয়া ২ টার সময় মনিরুল্ সিলামকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সহযোগী হাফিজুর রহমান মোল্যা ও ইমতিয়াল আহমেদ ওরফে সুজাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পিবিআইয়ের কাছে তাদের অপরাধের কথা অকোপটে স্বীকার করে।

তারা আরো জানিয়েছেন,তারা ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণা করে থাকে। কোন ব্যবসায়ীর সাথে তাদের পরিচয় হগেল তারাও নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে উক্ত ব্যবসায়ীর সংশ্লিষ্ট পণ্যের হোলসেলার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। সোমবার ৬ জুলাই দুপুরে তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews