1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করালেন দোহাকুলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া উপজেলার ৬নং দোহাকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতাজনিত দুর্ভোগ নিরসনে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বায়তুন নূর জামে মসজিদের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে মসজিদে নামাজ আদায়ে আসা মুসল্লি, শিক্ষার্থী, নারী,

শিশু ও সাধারণ পথচারীদের প্রতিদিন ভোগান্তির মুখে পড়তে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে এবং এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

এ অবস্থায় ৬নং দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি, বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে সড়কে মাটি ভরাট ও সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, ভবিষ্যতেও এলাকার বিভিন্ন জনসমস্যা সমাধানে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ বিষয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। এলাকার মানুষের কষ্ট দেখে নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে জনদুর্ভোগ লাঘবে এ ধরনের কার্যক্রম এলাকায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews