যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের আবুল কালাম দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছেন বলে স্থানীয়দের অভিযোগ। রাজনৈতিক প্রভাব ও পুলিশের সঙ্গে সখ্যতার কারণে তিনি এখনো গ্রেপ্তার এড়াচ্ছেন বলেও দাবি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে কালাম আবার এলাকায় আধিপত্য বিস্তার করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নির্যাতন,
চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এদিকে, পুলিশের বিশেষ অভিযানের আগাম তথ্য পেয়ে তিনি আত্মগোপনে চলে যান বলেও অভিযোগ উঠেছে।
ঝিকরগাছা থানার এসআই (তদন্ত) রোকনুজ্জামান বলেন, কিছু স্থানীয় প্রভাবশালীর কারণে কালামকে গ্রেপ্তার করা কঠিন হচ্ছে। তবে ওসি গোলাম কিবরিয়া জানান,
সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত আবুল কালামকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply