যশোরের চৌগাছা উপজেলার এক মানসিক প্রতিবন্ধী যুবক বিষপানে আত্মহত্যা করেছে।রোববার (৫ জুলাই) সকাল ৯টার দিকে চৌগাছা উপজেলার পলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনন্দ বিশ্বাস (২২) উপজেলার পলুয়া গ্রামের বাসুদেব বিশ্বাসের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আনন্দ বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার সকালে তিনি বিষ পান করলে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply