1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ওসমানপুরে নারীকে মারধর থানায় অভিযোগ দায়ের

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী. জোৎস্না বেগম (৩২) কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জোৎস্না বেগম উল্লেখ করেন, প্রতিবেশী সাইদুল মোল্যা, জুই খাতুন, লাইলী বেগম, আজিজ মোল্যা ও কদ বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

কয়েক মাস আগে তার ছেলে রাহাত হোসেনের সঙ্গে সাইদুল মোল্যার ছেলের খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে অভিযুক্তরা তার ছেলেকে মারধর ও হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৩ জুলাই দুপুরে আবারও দুই শিশুর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রাস্তায় জোৎস্না বেগম একা থাকাকালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারার পাশাপাশি মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগে আরও বলা হয়,ঘটনার পর অভিযুক্তরা তাকে,তার স্বামী ও মেয়েকে হত্যার হুমকি দেয় এবং এখনও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews