যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক এক সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই)
সকাল সাড়ে ৯টার দিকে যশোর শহরের ক্যান্টনমেন্ট খয়েরতলা নুরপুর এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহনাজ বেগম (৫০)। তিনি মিজান খানের স্ত্রী।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ জানায়,
বাড়ির বৈদ্যুতিক তারে লিকেজ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply